রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুত্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুত্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত এবং চূড়ান্ত অনুমোদন পাওয়া শিক্ষকদের বেতন ছাড়ের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মাদ্রাসা শিক্ষকরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এমপিও না হলে ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও ১৯ জানুয়ারির মধ্যে এমপিও কার্যক্রম বাস্তবায়ন না হলে ২০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করবেন শিক্ষকরা।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমন্বয় কমিটির ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান শিক্ষক নেতারা।

বক্তারা বলেন- শিক্ষা মন্ত্রনালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক এমপিও গনবিজ্ঞপ্তির আলোকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসমূহ এমপিও আবেদন করেন ২০২৫খ্রিষ্টাব্দের ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এবং দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে ২য় বার আবার নীতিমালার শর্তপূরণকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা গুলোর এমপিও আবেদন নেয়া হয়, কিন্তু প্রায় ১বছর ৬ মাস পরেও এখন পর্যন্ত একটি মাদ্রাসা ও এমপিওভুক্ত করা হয়নি। শূন্য পদে নিয়োগকৃত ও কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়করণের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগ কর্তৃক থাকার পরেও প্রায় ১ বছর ৬ মাস অতিবাহিত হতে চলছে কিন্তু এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড় করেননি, ফলে ১৬৯০ জন শিক্ষক শিক্ষকা কর্মরত থেকেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন। সেই মোতাবেক ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি দেয়া হয়। এই ধারাবাহিকতায় ১৯৯৪ খ্রিষ্টাব্দে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০টাকা ভাতা প্রদান করেন। পরবর্তীতে ২০০১ খ্রিষ্টাব্দে চার দলীয় ঐক্যজোট সরকার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের বিনা মূল্যে সরকারিভাবে পাঠ্যবই বিতরণ ও উপবৃত্তি চালুকরেন। কিন্তু বিগত সরকার ২০১৩ খ্রিষ্টাব্দে ২৬ হাজার ১৯টি রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন অথচ ১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ কিংবা এমপিওভুক্ত করার কোন উদ্যোগ গ্রহণ করেন নাই। বিগত সরকারের জাতীয়করণ কার্যক্রমে প্রাথমিক বিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা ও আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরো বলেন, পরিতাপের বিষয় যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বীকৃতি প্রাপ্ত হওয়া সত্ত্বেও একটিও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এখনো এমপিওভুক্ত হয়নি। শিক্ষকদের নেই বেতন-ভাতা, নেই চাকরির নিরাপত্তা, নেই অন্যান্য আর্থিক সুবিধা। ফলে শিক্ষার মান উন্নয়ন ব্যহত হচ্ছে এবং মেধাবী শিক্ষকরা এই পেশায় আগ্রহ হারাচ্ছেন। আমরা অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্টেশন প্রাপ্ত, এমপিও আবেদন পূর্বক নীতিমালা-২০২৬ অনুযায়ী যাচাই-বাছাইকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও দ্রুত বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদনকৃত শূন্য পদে নিয়োগকৃত ও কর্মরত অনুদানবিহীন শিক্ষকশিক্ষিকাদের জানুয়ারী- ২০২৬ থেকে বেতন অনতিবিলম্বে ছাড়করণের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. রাকিবুল ইসলামে এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ মাও. মুফতী আব্দুল হান্নান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ট মো. গোলাম আজম, উপদেষ্টা মাও. আব্দুর রহমান শাহজাহান, উপদেষ্ট মাও. মো. নজরুল ইসলাম হিরোন, মাও. আব্দুর রহিম, মাও. আব্দুছ ছাত্তার, মাও. ওমর ফারুক, মো. আসাদুল, মাও. আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. আশ্রাফুল, মো. শাহজাহান, মো. নুরনবী মো. মোক্তার হোসেন, হাবিবুল্লাহ, মো. হাফিজুর রহমান, আব্দুল মালেক, মো. জুয়েল, জেলা উপজেলাসহ সংগঠনের নেতারা।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology