উপজেলা হাসপাতালের শয্যা বাড়াতে আরও ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন
দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ফ্ল্যাগশিপ কর্মসূচি বাস্তবায়নে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বর্তমানে দেশে চিকিৎসক ও নার্সের অনুপাত ভারসাম্যহীন হওয়ায় স্বাস্থ্য জনবলের পিরামিড কাঠামো ভেঙে পড়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।






















