পরিচয়
CampusTimes বাংলাদেশের শিক্ষাঙ্গনকেন্দ্রিক একটি অনলাইন সংবাদমাধ্যম। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ থেকে শুরু করে পাবলিক, বেসরকারি, প্রকৌশল, কৃষি ও জাতীয় বিশ্ববিদ্যালয় — দেশের প্রতিটি ক্যাম্পাসের খবর এক জায়গায় পৌঁছে দেওয়াই আমাদের কাজ। আমাদের স্লোগান: দেশের সব ক্যাম্পাসের খবর, সবার আগে।
আমরা কী প্রকাশ করি
- ক্যাম্পাসের খবর: শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের দৈনন্দিন জীবন, আন্দোলন, অর্জন, সমস্যা ও সম্ভাবনা।
- ভর্তি ও পরীক্ষা: ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সূচি, পরীক্ষার রুটিন, আসন বিন্যাস ও ফলাফল।
- স্কলারশিপ ও উচ্চশিক্ষা: দেশি-বিদেশি বৃত্তি, বিদেশে পড়াশোনার সুযোগ ও প্রস্তুতির খবর।
- চাকরি ও ক্যারিয়ার: নিয়োগ বিজ্ঞপ্তি, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, দক্ষতা উন্নয়নের পরামর্শ।
- শিক্ষা প্রশাসন ও নীতি: শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও প্রতিষ্ঠান প্রশাসনের সিদ্ধান্ত এবং তার প্রভাব।
- তারুণ্য, মতামত ও উদ্ভাবন: তরুণদের ভাবনা, গবেষণা, উদ্যোগ ও সাফল্যের গল্প।
নিজের ক্যাম্পাস, নিজের এলাকা
“আমার ক্যাম্পাস” অংশে পাঠক নিজের প্রতিষ্ঠান বেছে নিয়ে শুধু সেই ক্যাম্পাসের খবর পড়তে পারেন — পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের প্রতিটি জেলার সরকারি কলেজসহ নয় শতাধিক প্রতিষ্ঠান সেখানে আছে। “আমার এলাকা” অংশে বিভাগ ও জেলা বেছে নিয়ে নিজের এলাকার শিক্ষাঙ্গনের খবর পাওয়া যায়।
আমরা কীভাবে কাজ করি
- দেশজুড়ে আমাদের ক্যাম্পাস ও জেলা প্রতিনিধিরা খবর সংগ্রহ করেন; ডেস্কে যাচাই ও সম্পাদনার পর তা প্রকাশিত হয়।
- প্রতিটি তথ্য প্রকাশের আগে যাচাই করা হয়। যাচাই করা যায়নি এমন দাবি আমরা খবর হিসেবে প্রকাশ করি না।
- চুক্তিবদ্ধ সংবাদ-অংশীদারদের সঙ্গে আমরা খবর বিনিময় করি; সেসব খবরও আমাদের সম্পাদকীয় মান মেনে প্রকাশিত হয়।
- ভুল হলে আমরা প্রকাশ্যে তা সংশোধন করি — বিস্তারিত সংশোধনী ও স্বচ্ছতা নীতিমালায়।
সম্পাদকীয় স্বাধীনতা
কী প্রকাশিত হবে, সেই সিদ্ধান্ত নেয় শুধু সম্পাদকীয় বিভাগ। কোনো বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, শিক্ষাপ্রতিষ্ঠান বা রাজনৈতিক পক্ষ আমাদের খবর নির্ধারণ বা প্রভাবিত করতে পারে না। বিজ্ঞাপন ও প্রচারমূলক বিষয়বস্তু সবসময় খবর থেকে আলাদা থাকে — দেখুন বিজ্ঞাপন নীতিমালা। আমাদের সাংবাদিকতার মূলনীতি পাবেন কোড অব এথিক্স পাতায়।
আমাদের সঙ্গে যুক্ত হোন
আপনি যদি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন এবং নিজের ক্যাম্পাসের খবর দেশের সামনে তুলে ধরতে চান, ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে আবেদন করুন। আমাদের সম্পাদকীয় দল ও প্রতিনিধিদের পরিচয় পাবেন আমরা পাতায়।
যোগাযোগ
ঠিকানা: বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২
খবর পাঠাতে: news.ctimes24@gmail.com · সাধারণ যোগাযোগ: info@campustimes24.com অথবা ফোন করুন ০১৮৬৬-২৯৩৭৭৬। যোগাযোগ পাতা থেকে সরাসরি বার্তাও পাঠাতে পারেন।



