একযোগে ৫৬০ শিক্ষা ক্যাডার কর্মকর্তার চাকরি স্থায়ী
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আরও ৫৬০ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি-৭ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা, ১৯৮০-এর বিধি-৮ অনুযায়ী তাঁদের চাকরি স্থায়ী করা হয়েছে।



















