ব্যবহারের শর্তাবলি
কার্যকর: ২৪ নভেম্বর ২০২৬
campustimes24.com ব্যবহার করে আপনি নিচের শর্তাবলি মেনে নিচ্ছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. বিষয়বস্তুর স্বত্ব
CampusTimes-এ প্রকাশিত খবর, লেখা, ছবি, গ্রাফিক্স, ফটোকার্ড, ভিডিও ও লোগোর স্বত্ব CampusTimes বা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর। ব্যক্তিগত ও অবাণিজ্যিক প্রয়োজনে পড়া ও শেয়ার করা যাবে।
২. শেয়ার ও পুনঃপ্রকাশ
- খবরের লিংক ও আমাদের ফটোকার্ড অপরিবর্তিত রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে কোনো অনুমতি লাগে না।
- অন্য কোনো ওয়েবসাইট, পত্রিকা বা চ্যানেলে খবর বা ছবি পুনঃপ্রকাশ করতে আগে লিখিত অনুমতি নিতে হবে। সংক্ষিপ্ত উদ্ধৃতির ক্ষেত্রে CampusTimes-এর নাম ও মূল খবরের লিংক দিতে হবে।
- লোগো সরানো, ছবি বিকৃত করা বা আমাদের নামে ভুয়া কার্ড/পোস্ট তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনগত ব্যবস্থার যোগ্য।
৩. তথ্যের ব্যবহার
আমরা নির্ভুল তথ্য দিতে সর্বোচ্চ চেষ্টা করি। তবে ভর্তি, পরীক্ষা, ফলাফল, বৃত্তি বা নিয়োগের মতো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি মিলিয়ে নেওয়ার অনুরোধ রইল। কোনো তথ্যের ভিত্তিতে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্তের দায় CampusTimes বহন করে না।
৪. মতামত
মতামত বিভাগের লেখা লেখকের নিজস্ব; তা CampusTimes-এর সম্পাদকীয় অবস্থান নয়।
৫. পাঠকের দায়িত্ব
- যোগাযোগ ফর্ম বা প্রতিনিধি আবেদনে সত্য তথ্য দিতে হবে।
- সাইটের নিরাপত্তা ভাঙার চেষ্টা, স্বয়ংক্রিয়ভাবে ব্যাপক হারে বিষয়বস্তু সংগ্রহ বা সাইটের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা যাবে না।
- CampusTimes-এর প্রতিনিধি পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা নেওয়া যাবে না; প্রতিনিধির পরিচয়পত্রের QR কোড স্ক্যান করে তার সত্যতা যাচাই করা যায়।
৬. বাইরের লিংক ও বিজ্ঞাপন
খবর বা বিজ্ঞাপনে অন্য সাইটের লিংক থাকতে পারে। সেসব সাইটের বিষয়বস্তু ও নীতির দায় আমাদের নয়। বিজ্ঞাপনের নিয়ম জানতে দেখুন বিজ্ঞাপন নীতিমালা।
৭. সেবার পরিবর্তন
পূর্বঘোষণা ছাড়াই সাইটের কোনো অংশ পরিবর্তন, স্থগিত বা বন্ধ করার অধিকার CampusTimes সংরক্ষণ করে। এই শর্তাবলিও সময়ে সময়ে হালনাগাদ হতে পারে।
৮. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
যোগাযোগ
পুনঃপ্রকাশের অনুমতি বা যেকোনো প্রশ্নে: info@campustimes24.com অথবা ফোন করুন ০১৮৬৬-২৯৩৭৭৬।



