শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির ফল প্রকাশে আরেক জটিলতার কথা জানালেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আরেকটি জটিলতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, অনেক কম নম্বরধারী শিক্ষক ঢাকার ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন। একজন এয়ারফোর্স কমান্ডার তো আমাকে বলেছেন, এত কম নম্বরধারী শিক্ষক তাদের স্কুলে গেলে তারা এমপিও নেবেন না। এই বিষয়টিও আমাদের দেখতে হচ্ছে।

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (ইরাব) এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনেও বদলি নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘এনটিআরসির শিক্ষকদের বদলির কথা কখনো তাদের কেতাবে লেখা ছিল না। আমরাই এটা করতে যাচ্ছি, আমরাই করব। সেটা করার জন্যই কাজ করছি। এনটিআরসিতে শিক্ষক নিয়োগ আমরাই করছি, আমরাই করব।’

ড. মিলন বলেন, ‘এগুলো আমরাই শুরু করেছিলাম দেশমাতার সময় থেকে। এটিকে অনেকটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা আবার ফেরত আসছি ট্রাকে। আমাদেরকে সময় দিন। এই ৯ মাসের মধ্যে আমরা প্রতিটি মুহূর্তে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলেছিলেন—যৌক্তিক দাবির জন্য শিক্ষকদেরকে রাজপথে আসতে হবে না। আমিও বলছি, উনার সাথে, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology