শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

‘চার বিভাগে চারটি প্রতিবন্ধী কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার’

‘চার বিভাগে চারটি প্রতিবন্ধী কলেজ করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার’

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রতিবন্ধীদেরকে শিক্ষিত করতে হলে ভালো শিক্ষক দরকার। আর ভালো শিক্ষক তৈরি করতে হলে ভালো স্কুল-কলেজের দরকার। বর্তমান প্রতিবন্ধীদের জন্য ঢাকার মিরপুরে আমাদের একটি মাত্র কলেজ আছে। বর্তমান সরকার দেশের চারটি বিভাগে চারটি কলেজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলা উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. এজেডএম জাহিদ বলেন, নতুন কলেজ তৈরি হলে এর মাধ্যমে যেমন তৈরি হবে দক্ষ শিক্ষক সেই দক্ষ শিক্ষক দিয়ে প্রতিবন্ধীরা হবে শিক্ষিত। প্রতিবন্ধীদের অভিভাবকদের প্রশিক্ষণ দেওয়া ও পূর্ণবাসন করার একটি কর্মসূচি বর্তমান সরকারের রয়েছে। বর্তমান সরকার প্রত্যেকটি জেলা শহরে এবং প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। স্কুলগুলো একটি নির্ধারিত মানসম্পন্ন হবে। সরকার আমাদের প্রতিবন্ধীদের জন্য দেশিয় এবং আন্তর্জাতিক মানের সাথে খাপ খাইয়ে একটি কোর্স এন্ড কারিকু্লাম গ্রহণ করেছে।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পাবলিক ট্রান্সপোর্ট এন্ড প্রাইভেট ট্রান্সপোর্টে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কিভাবে বহন করা যায় সেটার জন্য ইতিমধ্যেই বিআরটিএ, বাংলাদেশ রেলওয়ে, ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষকে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এটার জন্য আমাদের প্রধানমন্ত্রী নিজেই দিকনির্দেশনা দিয়েছেন। বাস্তবায়নে এখানে কিছুটা সময় লাগবে। কারণ অনেক রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম গুলো এখনো এত উঁচু না। কাজেই কিছুটা সময় লাগবে একদিনে এটা আমরা অর্জন করতে পারবোনা। কিন্তু এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অফিস-আদালতে তাদের ওয়াশরুমের যে অসুবিধা আছে সেটার ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তোলা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব স্থাপনায় প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে দেশে ৪ দশমিক ৫ মিলিয়ন ব্যক্তি আমাদের রেজিস্টার্ড প্রতিবন্ধী রয়েছে। তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার প্রায় গত মাস চারেক আগে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে সরকারি যত স্থাপনা এখন থেকে তৈরি হবে তাদের সবাইকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলা উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান প্রমুখ।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology