বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শিক্ষক নিয়োগ জালিয়াতি মামলা, দুই আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা

শিক্ষক নিয়োগ জালিয়াতি মামলা, দুই আইনজীবীর ওপর নিষেধাজ্ঞা
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও আইনজীবী মো. কামাল হোসেন

প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলাসহ একাধিক মামলায় রায় জালিয়াতির অভিযোগে ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেন নামে দুই আইনজীবীকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে নিষেধ করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

অভিযোগ তদন্তে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিলেন। শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলাসহ ১৯ মামলায় হাইকোর্টের রায় জালিয়াতির অভিযোগের তদন্ত প্রতিবেদন আপিল বিভাগে জমা দেওয়া হয়েছে। আইনজীবীদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে বাংলাদেশ বার কাউন্সিলকেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে নথিতে প্রক্রিয়াগত অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং আদালত সংশ্লিষ্ট মামলাগুলোর নথি পর্যালোচনা করেছেন।

অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নোটিশ না দিয়ে নথি সরাসরি হাইকোর্টের বিচারকের কাছে উপস্থাপন করা হয়েছিল। এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে আগেই ঢাকা ছাড়তে নিষেধ করা হয়, তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আজকের আদেশে তার বিষয়ে সুনির্দিষ্টভাবে কী বলা হয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি; তবে শুনানির ধারাবাহিকতায় আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা বলবৎ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology