বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নওগাঁ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নওগাঁ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নম্বর কাশিমপুর ইউনিয়নের সভাপতি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, গ্রেপ্তার রুহুল আমিন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন: চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

তিনি আরও বলেন, উপজেলায় কেউ যেন অস্থিতিশীর পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই জন্য থানা পুলিশ সজাগ আছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology