বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ
অগ্নিসংযোগে পুড়ে গেছে বাড়ির বিভিন্ন আসবাব

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফাহিম রহমান খান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহসম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান ঢাকায় অবস্থান করছিলেন। তিনি মোবাইলফোনে বলেন, ‘বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে।এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। আমাকে এসব করে দমিয়ে রাখা যাবে না।’

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology