বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মায়ের সঙ্গে অভিমান, নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

মায়ের সঙ্গে অভিমান, নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মায়ের সঙ্গে অভিমান, নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু © ক্যাম্পাস টাইমস ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে ফাতেমা আক্তার (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের স্বর্ণবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার ওই এলাকার আব্দুর রহিম ওরফে জিল্লালের মেয়ে। সে স্থানীয় চন্দ্রগঞ্জ গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমানকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইসমাইল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology