বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আওয়ামী লীগ নেতা

জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আওয়ামী লীগ নেতা
জাবিপ্রবিতে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত খোদ আওয়ামী লীগ নেতা

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সরওয়ার জাহানও উপস্থিত ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের মেলান্দহ উপজেলা শাখার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন শাখার সহসভাপতি মো. নুরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

মো. নুরুল ইসলাম সরকার আওয়ামী লীগের জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন শাখার ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা এসব কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology