বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রামপালে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ নারীকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

রামপালে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ নারীকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ
রামপালে প্রশিক্ষণপ্রাপ্ত চার নারীর হাতে স্বাস্থ্যসেবার উপকরণ তুলে দিচ্ছেন ইউএনও তামান্না ফেরদৌসি।

বাগেরহাটের রামপালে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় চারজন প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগী নারীর মাঝে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসি এসব উপকরণ বিতরণ করেন।

উপকরণপ্রাপ্ত চার নারী হলেন—মমতাজ খাতুন, মোসা. সাদিয়া খাতুন, সারমিন খাতুন ও রিক্তা খাতুন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাস্তবায়নাধীন ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় তাঁদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে চারজন নারীকে গোপালগঞ্জের পল্লী উন্নয়ন একাডেমিতে ৬০ দিনব্যাপী মা ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রকল্পের পক্ষ থেকে তাঁদের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন উপকরণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং এআরডিও হাবিবুর রহমান।

মা ও শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের অর্জিত জ্ঞান কাজে লাগানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology