বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

‘বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার’

‘বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার’
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব দূর করতে সরকার বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড লক্ষ্মীপুর ব্রাঞ্চে এ আয়োজন করা হয়।

এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব দূর করতে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য শিক্ষা ক্ষেত্রে সরকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। নতুন প্রজন্ম যেন বেকার না থাকে, সে জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়নের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।

আরও পড়ুন: মাদ্রাসাটির ৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, আছেন শ্বশুরবাড়িতে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ প্রমুখ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology