শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গ্রীন ভয়েসের নেতৃত্বে লামইয়া-পূর্ণ
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লামইয়া ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. কাবাহ্ সিদ্দিকী পূর্ণ।
শুক্রবার (২৭ নভেম্বর) গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।
এর আগে গতকাল সন্ধ্যায় সংগঠনটির সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, গ্রীন ভয়েসের মতো সংগঠনের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়, যা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। সংগঠনের কার্যক্রম পরিচালনায় স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
নতুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য রাখতে পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ ও পরিবেশগত ক্ষতি কমাতে সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু সংগঠনের সদস্য হওয়াই যথেষ্ট নয়। নিজেদের দক্ষ করে গড়ে তুলে নেতৃত্বের মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মুহাম্মদ ইশমামুল হক, শামিমা ইয়াসমিন, মোছা. মাহমুদা খাতুন সাদিয়া, মাইমুনা তাবাসসুম, সানজিদা আক্তার ও রামিশা ইসলাম রীপা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চৌধুরী শারিকা ত্ব-সীন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইশতিয়াক খান ও মাহবুবুন্নাহার সারা। কোষাধ্যক্ষ হয়েছেন মিফতাহুল জান্নাতি ও রাফিয়া ইসলাম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দা সুমাইয়া তাসনীম ঐশী ও নুসাইবা তাইমা তাহইয়া।
কমিটিতে গণমাধ্যম ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন মুজাহিদ ও জয় মন্ডল। তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে রয়েছেন আহনাফ তাহমিদ ও মেহের আজিজ সিগমা। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আদিব খান সামির ও সঞ্চিতা রাণী। ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন তকী তাহমিদ উদয় ও তাফসির আহমেদ স্বাধীন। আপ্যায়ন সম্পাদক হয়েছেন মোছা. আতকিয়া সাদিয়া ও অর্ণব ভৌমিক অর্ঘ্য। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিরাজুম মনিরা ও পারোমিতা সেতু।
এ ছাড়া কমিটিতে ১৯ জন শিক্ষক ও পাঁচজন ছাত্র উপদেষ্টা রয়েছেন।
ইএইচআর/ বিএন/ ডিসি









