শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মাস্টার্স শেষপর্বের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল

মাস্টার্স শেষপর্বের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ নম্বর এন্ট্রি ও সংশোধন করা যাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের মাস্টার্স শেষপর্বের ইনকোর্স পরীক্ষা ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় ২৭ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য যে, আগে ভুল এন্ট্রিকৃত ইনকোর্স নম্বর এই সময়ের মধ্যে সংশোধন করা যাবে। শর্ত থাকে যে, নির্ধারিত সময়ের পরে সংশোধন করার সুযোগ থাকবে না।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology