শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

যাত্রাবাড়ীতে ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক ‘ড্যাগার আরিফ’ গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক ‘ড্যাগার আরিফ’ গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানা

রাজধানীর যাত্রাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের থানা সাংগঠনিক সম্পাদক অপূর্ব আরিফ ওরফে ‘ড্যাগার আরিফ’ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকার আইডিয়াল স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপূর্ব আরিফ ওরফে ড্যাগার আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology