শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ
শাহাদত হোসেনের সেঞ্চুরি উদযাপন

এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান ‘এ’ দলকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে পাকিস্তান। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন দ্রুত উইকেট প্রয়োজন বাংলাদেশের। পাকিস্তানের জয়ের জন্য ২১ ওভারে প্রয়োজন ১১০ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন শাহাদত হোসেন। ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে রিপন মন্ডলের ১২ বলে ১৯ রানের কার্যকর ইনিংসও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের ইনিংসে মাহিদুল ইসলাম ৪২ এবং মেহরব হোসেন ২৮ রান করেন। পাকিস্তানের হয়ে মুকিম নেন ৩টি উইকেট। এ ছাড়া হাসান ও রাজা ২টি করে উইকেট শিকার করেন।

২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারে চার বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাংলাদেশের পেসার রিপন মন্ডল। প্রথমে ৫ বলে ৬ রান করা মাজ সাদাকাত মিড উইকেটে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৬ বলে ১৪ রান করা শামিল হোসেনের ক্যাচ নেন বদলি ফিল্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

মাত্র ২১ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। হাসান নেওয়াজ ও শাহজাইব খানের ব্যাটে এগোতে থাকে দলটি। দুজনের তৃতীয় উইকেট জুটিতে ইতোমধ্যে শতরানের বেশি রান যোগ হয়েছে। হাসান ৬২ রানে আউট হয়েছেন এবং শাহজাইব ৩৯ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে হাসান নেওয়াজ তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। দুই উইকেট হারানোর পরও সাবলীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে বাংলাদেশের বোলারদের দ্রুত এই জুটি ভাঙতে হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology