শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

তিতুমীর কলেজের ছাত্রী হলের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

তিতুমীর কলেজের ছাত্রী হলের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা
সিরাজ ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণ © ক্যাম্পাস টাইমস ছবি

রাজধানীর তিতুমীর কলেজের সিরাজ ছাত্রীনিবাসের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বনানীতে অবস্থিত ছাত্রীনিবাসটিতে এ ঘটনা ঘটে।

হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া জাহান অশ্রু বলেন, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে হলের গেটে কারা যেন ককটেল নিক্ষেপ করে। শব্দ শুনে তাঁরা বাইরে বের হয়ে এলেও কাউকে দেখতে পাননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনার কিছুক্ষণ পর পুলিশ আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology