শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সেন্টমার্টিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না ইব্রাহিমের

সেন্টমার্টিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না ইব্রাহিমের
পর্যটক নিহত © টিসিডি ছবি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে রান্না করা চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটক। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে দ্বীপটিতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান বলেন, দুপুরে দুই ব্যক্তি অসুস্থ অবস্থায় ওই পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, রান্না করা চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই পর্যটক। হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তার আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।

নিহতের বন্ধু মো. শিয়াম বলেন, দুপুরে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিম। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আমরা তিন বন্ধু একসঙ্গে ঘুরতে এসেছিলাম। কিন্তু বন্ধুর লাশ নিয়ে ফিরতে হবে, তা কখনো ভাবিনি। এর চেয়ে বেদনার আর কী হতে পারে!

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টি জানতে তিনি খোঁজখবর নিচ্ছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology