শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ খ্রিষ্টাব্দের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৫ খ্রিষ্টাব্দের বিএড ও বিএমএড (এক বছর মেয়াদি নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) ১ম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। এই ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।
ইএইচআর/ বিএন/ ডিসি
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com
সংশ্লিষ্ট ক্যাম্পাস:
জাতীয় বিশ্ববিদ্যালয়









