শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
রাজনীতি যেন শ্রেণিকক্ষে পাঠদানে ব্যাঘাত না ঘটায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীগত দ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা অত্যন্ত প্রয়োজন।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনীতি, মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। এটি স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ না হয়ে দাঁড়ায়। এ বিষয়ে সব শিক্ষককে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ইএইচআর/ বিএন/ ডিসি
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com
সংশ্লিষ্ট ক্যাম্পাস:
জাতীয় বিশ্ববিদ্যালয়









