শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত
রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৬ পদে ৩৬ জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের জন্য প্রভাষক, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, শ্রেণি শিক্ষক, অফিস সহকারী ও আয়া পদে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা
প্রতিষ্ঠানের নাম: গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ
পদসংখ্যা ও পদভিত্তিক নিয়োগ:
১. প্রভাষক: ইংরেজি (১), কৃষিবিজ্ঞান (১), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১) এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (১)। মোট ৪ জন। বেতন ২১ হাজার টাকা।
২. সহকারী শিক্ষক: বাংলা (৩), ইংরেজি (২), গণিত (২), রসায়ন (১), প্রাণিবিজ্ঞান (১), ভূগোল (১), সমাজবিজ্ঞান (১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১), কৃষিশিক্ষা (১), ইসলাম ও নৈতিক শিক্ষা (১), ইএলটি (১), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১), ড্রইং (১), শারীরিক শিক্ষা (১) ও সংগীত (১)। বেতন ১৫ হাজার টাকা।
৩. জুনিয়র শিক্ষক (মহিলা): ইংরেজি বিষয়ে ৫ জন। বেতন ১২ হাজার টাকা।
৪. শ্রেণি শিক্ষক: যেকোনো বিষয়ে ২ জন। বেতন আলোচনা সাপেক্ষে।
৫. অফিস সহকারী: ১ জন। বেতন আলোচনা সাপেক্ষে।
৬. আয়া: ৫ জন।
আরও দেখুন: পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রভাষক: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিন থেকে পাঁচ বছর পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী শিক্ষক: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
জুনিয়র শিক্ষক: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি ও শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজিতে দক্ষ ও ইংরেজি মাধ্যমের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।
অফিস সহকারী: বিএ বা বি.কম পাস হতে হবে। মাধ্যমিক বিদ্যালয় বা কলেজে অফিস সহকারী হিসেবে তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা, বোর্ডের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আয়া: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
শিক্ষকতায় অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছাতে হবে।
আরও দেখুন: পদ ৭৪৬, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জনবল নিয়োগ, আবেদন জেএসসি পাসে
আবেদন ফি: প্রভাষক পদের জন্য ৫০০ টাকা এবং সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক, শ্রেণি শিক্ষক ও অফিস সহকারী পদের জন্য ৪০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। আয়া পদের আবেদন ফি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আবেদন শেষ: ৩১ ডিসেম্বর, ২০২৬।
নিয়োগ পরীক্ষা: ২ জানুয়ারি ২০২৭, শনিবার বিকেল ৩টায়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদনের ঠিকানা: গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, প্লট-৩, ব্লক-সি, অ্যাভিনিউ-২, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
যোগাযোগ: ০১৮১৯-১৬২০৯৭, ০১৭৫৪-৮২৫০১২।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
বিস্তারিত ওয়েবসাইটে দেখুন।
বিস্তারিত জানতে নিচে দেখুন।

ইএইচআর/ সিটি/ ডিসি









