বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে সহকারী ও সহযোগী অধ্যাপক পদে মোট ৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী আবেদনের শেষ তারিখ ১৫ ও ৩১ ডিসেম্বর ২০২৬।
১. পদের নাম ও সংখ্যা
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ৩টি (স্থায়ী)
বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬।
আরও দেখুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি
পদসংখ্যা: ১টি (স্থায়ী)
বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা (গ্রেড-৪)
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৬।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: পদ দুটির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
আরও দেখুন: ১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এর বিস্তারিত দেখুন অপশনের নিচে প্রকাশিত বিজ্ঞপ্তি অংশেও এসব তথ্য পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। এরপর অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অফলাইনে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য:
১. সব শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের স্ক্যান করা পিডিএফ কপি।
২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল)।
৩. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
আরও দেখুন: ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
৪. আবেদন ফি বাবদ ৬০০ টাকা (অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে; অন্যান্য চার্জ প্রযোজ্য)।
৫. জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা পিডিএফ কপি। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের স্ক্যান করা পিডিএফ কপি।
৬. প্রার্থীর স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল)।
৭. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র।
আরও দেখুন: বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে
৮. সব প্রকাশনার কপি। আইএসআই ও স্কোপাস ইনডেক্সিংয়ের বাইরে থাকা অন্যান্য প্রকাশনার ক্ষেত্রে টার্নিটিন রিপোর্ট।
৯. অভিজ্ঞতাসংক্রান্ত তথ্য।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।


ইএইচআর/ সিটি/ ডিসি









