বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন © ক্যাম্পাস টাইমস ফাইল ফটো

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের ১১তম থেকে ১৬তম গ্রেডের ১৩ ক্যাটাগরির ১১০টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় ঢাকা মহানগরীর ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিসিকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের ইতোমধ্যে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক পাঠানো হয়েছে। প্রার্থীরা এখানে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা বিসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology