বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৭ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবহাওয়াবিজ্ঞান বিভাগে ৫ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩টি স্থায়ী শূন্য পদে এবং ছুটিজনিত কারণে সৃষ্ট ২টি শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগ: আবহাওয়াবিজ্ঞান বিভাগ।
আবেদন শেষ: আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে।
পদের নাম: প্রভাষক।
পদসংখ্যা: ৫টি।
নিয়োগের ধরন: ৩টি স্থায়ী ও ২টি অস্থায়ী।
আরও দেখুন: কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী বাসিন্দারা
বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০২৬)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের আবহাওয়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ফলিত গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান অথবা অ্যাটমোস্ফিয়ারিক কেমিস্ট্রি বিষয়ে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।
তবে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত যোগ্যতা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হবে না।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন যে ৩ উপায়ে
এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ মোট ৮ কপি আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ইএইচআর/ সিটি/ ডিসি









