বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন করা যাবে ৩ পদ্ধিতে
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে একাধিক ডিসিপ্লিনে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: খুলনা বিশ্ববিদ্যালয়।
পদসংখ্যা: ১৫টি।
আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬।
আবেদন শেষ: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. অধ্যাপক (গ্রেড-০৩); পদসংখ্যা: ৫টি।
ডেভেলপমেন্ট স্টাডিজ: ২টি।
ব্যবসায় প্রশাসন: ২টি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১টি।
আরও দেখুন: ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে
২. প্রভাষক (গ্রেড-০৯); পদসংখ্যা: ৩টি।
ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি: ১টি।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট: ১টি।
নগর ও গ্রামীণ পরিকল্পনা: ১টি।
৩. উপপরিচালক (শারীরিক শিক্ষা); পদসংখ্যা: ১টি।
গ্রেড: ০৫।
৪. উপপরীক্ষা নিয়ন্ত্রক; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ০৫।
৫. সিনিয়র সায়েন্টিফিক অফিসার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ০৬।
৬. সায়েন্টিফিক অফিসার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ০৯।
৭. প্রশাসনিক কর্মকর্তা; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১০।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
৮. হিসাব সহকারী; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৩।
৯. ড্রাইভার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৫।
১০. অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬।
১১. ল্যাব সহকারী/সহকারী ল্যাব টেকনিশিয়ান; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬।
১২. নিরাপত্তা প্রহরী; পদসংখ্যা: ২টি।
গ্রেড: ২০।
১৩. মালী; পদসংখ্যা: ৩টি।
গ্রেড: ২০।
১৪. ক্লিনার; পদসংখ্যা: ২টি।
গ্রেড: ২০।
আরও দেখুন: জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
১৫. জিআইএস ল্যাব হেলপার/ল্যাব হেলপার; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ২০।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ আকারে ডাউনলোড করে হার্ডকপি জমা দিতে হবে।
১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদনপত্রের ১০ সেট এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ৩ সেট করে ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে।
আবেদন ফি: অনলাইনে পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা।
৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা। ৮ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা। ১২ থেকে ১৫ নম্বর পদের জন্য ১০০ টাকা।
পেমেন্ট স্লিপ আবেদনপত্রের যেকোনো এক সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আরও দেখুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে
প্রয়োজনীয় কাগজপত্র: প্রতিটি সেট আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, সব পরীক্ষার নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদের সত্যায়িত কপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে।
এ ছাড়া ৭, ৮ ও ১০ নম্বর পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শর্তাবলি: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না। বিদেশে স্থায়ীভাবে বসবাসরত বা বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমান কর্মস্থলের অনাপত্তিপত্র সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও ডিসিপ্লিনের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
আরও দেখুন: ১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
আবেদন জমা দেওয়ার ঠিকানা ও সময়: আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যেকোনো মেয়াদে শাস্তিপ্রাপ্ত বা অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তি নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। এ তথ্য গোপন করে কেউ চাকরিতে যোগদান করলে পরবর্তী সময়ে তা প্রকাশ পেলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। নিয়োগের ক্ষেত্রে অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। নিয়োগসংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এ ছাড়া ২ নম্বর ক্রমিকের প্রভাষক পদের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে গত ৬ মে ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আরও দেখুন: ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ইএইচআর/ সিটি/ ডিসি









