বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি সুকুকের নিলাম ১ ডিসেম্বর

৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি সুকুকের নিলাম ১ ডিসেম্বর
৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি সুকুকের নিলাম ১ ডিসেম্বর

দ্বিতীয় স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (‘Short Term BGIS (182 Days)’) ইস্যু করতে যাচ্ছে সরকার। ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি এ ইজারা সুকুকের নিলাম আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইসলামিক সিকিউরিটিজ সেকশনের তথ্য অনুযায়ী, শরিয়াহভিত্তিক ও নিরাপদ এ সরকারি বিনিয়োগে বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া বা মুনাফা পাওয়া যাবে। মেয়াদপূর্তিতে বিনিয়োগকারীদের এককালীন এ মুনাফা বিতরণ করা হবে। এ সুকুকে সর্বনিম্ন বিনিয়োগসীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

সুকুকটির নিলাম ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘শরিয়াহ সিকিউরিটিজ মডিউল’ (এসএসএম)-এ সম্পাদিত হবে। এতে সব নিবাসী ও অনিবাসী ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেকোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে রক্ষিত গ্রাহক হিসাবের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।

নতুন বিনিয়োগকারীদের নিলামের তারিখের আগেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসএসএমে ‘সুকুক ইনভেস্টর আইডি’ (SI ID) খোলার কাজ সম্পন্ন করতে হবে। তবে যাঁরা ইতিমধ্যে সুকুকে বিনিয়োগ করেছেন, তাঁদের নতুন করে এসআই আইডি খোলার প্রয়োজন নেই। এ ছাড়া অন্যান্য সরকারি সিকিউরিটিজের মতো এ সুকুকের ক্ষেত্রেও আয়কর রেয়াত সুবিধা পাওয়া যাবে।

সুকুকসংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রসপেক্টাস ও সাধারণ জিজ্ঞাসার উত্তর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইসলামিক সিকিউরিটিজ সেকশন থেকে জানা যাবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology