শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ভিসা ছাড়াই ৩৪ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা, দেখুন তালিকা

ভিসা ছাড়াই ৩৪ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা, দেখুন তালিকা
ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় নির্দিষ্ট শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে সব দেশের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন না। কেবল মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।

১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভিসা অব্যাহতি চুক্তির এ তালিকা পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।

তালিকা অনুযায়ী, মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সব ধরনের পাসপোর্টধারীও বাংলাদেশে আসতে পারবেন। তবে দুই দেশের নাগরিকদের ক্ষেত্রেই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা কার্যকর হবে না।

অন্যদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। ফলে এ দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। একই সুবিধা পাবেন বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাই ৩৪টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিদের জন্য এ সুবিধা কেবল মালদ্বীপের ক্ষেত্রেই প্রযোজ্য।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology