শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুশীল বিশ্বশর্মা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন সিএনজিচালক জুয়েল মিয়া (৩০) ও যাত্রী কামরুন্নাহার (৪০)।
নামের আরও দুই জন।
নিহত সুশীল বিশ্বশর্মা উপজেলার মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের স্বর্গীয় রমনী বিশ্বশর্মার ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে কেন্দুয়া আসার পথে শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং হাসপাতালে পৌঁছা মাত্রই তিনি মারা যান। অন্যদিকে গুরুতর আহত জুয়েল মিয়া ও কামরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এইমাত্র শুনেছি শিমুলতলা এলাকায় সুশীল বিশ্বশর্মা নামের এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইএইচআর/ সিটি/ ডিসি









