শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নওগাঁয় রজাকপুর ক্রীড়া সংঘের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় রজাকপুর ক্রীড়া সংঘের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নওগাঁর রজাকপুর ক্রীড়া সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

রজাকপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে জমজমাট আয়োজন; খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করার উদ্যোগ

নওগাঁ সদর উপজেলার রজাকপুরে উৎসবমুখর পরিবেশে রজাকপুর ক্রীড়া সংঘ আয়োজিত বিশাল ফুটবল টুর্নামেন্টের মিনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় রজাকপুর জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করা হয়।

রজাকপুর ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি এম মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. তাজুল ইসলাম লাল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজাকপুর ক্রীড়া সংঘের উপদেষ্টা চিশতী রিগান, আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান বেলাল, ভূমি কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা মির্জা মো. মিজানুর রহমান জেমস এবং নওগাঁ জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সালমান ফারসী রাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান এবং নওগাঁ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শারমীন সুলতানা।

ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজাকপুর ক্রীড়া সংঘের সভাপতি মো. আল মামুন ডলার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রায়হানুল ইসলাম (রাহেল)।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন তরুণদের মাঠমুখী করতে এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রজাকপুর ক্রীড়া সংঘের এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা ও ক্রীড়াচর্চার সুযোগ তৈরির একটি উদ্যোগ সামনে এসেছে।

আয়োজক সংগঠন রজাকপুর ক্রীড়া সংঘ, নওগাঁ সদর, নওগাঁ। সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology