শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির কথা কেতাবে ছিল না, আমরাই করতে যাচ্ছি
সরকারি ও এমপিভুক্ত শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে না আসার আহবান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এনটিআরসির শিক্ষকদের বদলির কথা কখনো তাদের কেতাবে লেখা ছিল না। আমরাই এটা করতে যাচ্ছি, আমরাই করব। সেটা করার জন্যই কাজ করছি। এনটিআরসিতে শিক্ষক নিয়োগ আমরাই করছি, আমরাই করব।’
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এগুলো আমরাই শুরু করেছিলাম দেশমাতার সময় থেকে। এটিকে অনেকটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা আবার ফেরত আসছি ট্রাকে। আমাদেরকে সময় দিন। এই ৯ মাসের মধ্যে আমরা প্রতিটি মুহূর্তে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’
আরও খবর: গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলেছিলেন—যৌক্তিক দাবির জন্য শিক্ষকদেরকে রাজপথে আসতে হবে না। আমিও বলছি, উনার সাথে, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব।’
ইএইচআর/ সিটি/ ডিসি









