শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
আলিমে দুই বিষয়ে ফেল শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা মাদ্রাসা বোর্ডের
২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, ডিআর শিট, স্বাক্ষরলিপি ও কেন্দ্রের পরিসংখ্যানসংক্রান্ত তথ্য ডাউনলোড করে প্রিন্ট করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, ডিউরার শিট, স্বাক্ষরলিপি ও কেন্দ্রের পরিসংখ্যান ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ওয়েবসাইট থেকে এসব তথ্য ডাউনলোড করে প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com









