বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালনে যেসব কর্মসূচি
মাদ্রাসায় ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন করতে দেওয়া হয়েছে নির্দেশনা। নির্ধারিত করে দেওয়া হয়েছে কর্মসূচিও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো হলো- আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









