শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

NTRCA শিক্ষকসংকট ও শূন্যপদ পূরণে প্রধানমন্ত্রীর যত নির্দেশনা

NTRCA শিক্ষকসংকট ও শূন্যপদ পূরণে প্রধানমন্ত্রীর যত নির্দেশনা

শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলেজভিত্তিক শিক্ষকসংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ-পদায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

একইসঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকের স্বার্থ সংরক্ষন জরুরি। শিক্ষা ব্যবস্থার মর্ডানাইজেশনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারেও সরকার সচেতন।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology