শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রক্রিয়ায় বিগত সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা করেছিল। এ ব্যবস্থার কারণে দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে পাঠানোর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি নিজ উদ্যোগে এই বদলির ব্যবস্থা ঠিক করার কাজ করছি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদলি নিয়ে মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য অনশন করছেন। এই বদলির ব্যবস্থা আগে কখনো কোথাও ছিল না। আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে। এই এনটিআরসিএতে বিগত সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা করেছিল। সে জন্য বাংলাদেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এক প্রান্তের লোক আরেক প্রান্তে তারা পাঠিয়েছিল। সেটা নিয়ে আমি নিজ উদ্যোগে এই বদলির ব্যবস্থাকে কীভাবে ঠিক করা যায়, তা নিয়ে কাজ করেছি। আমাকে কেউ বলেনি কাজ করার জন্য। যদি এই বদলির ব্যবস্থা প্রথাগত থাকত, আপনারা যদি দাবি করে আদায় করতে পারতেন, গত ১৯ বছর কোথায় ছিলেন? তখন কেন দাবি আদায় করলেন না? আমি এসেছি নয় মাস হয়েছে। এসে কমিটি করেছি, অ্যাপস তৈরি করছি, তালিকা তৈরি করছি—এখন আপনি দাবি করেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology