শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

গ্রাহকদের চাহিদা বুঝতে অফিস ছেড়ে মাঠে গ্রামীণফোনের কর্মীরা

গ্রাহকদের চাহিদা বুঝতে অফিস ছেড়ে মাঠে গ্রামীণফোনের কর্মীরা
গ্রাহকদের অভিজ্ঞতা জানতে গ্রামীণফোনের পথে পথে উদ্যোগ

গ্রাহকদের অভিজ্ঞতা সরাসরি জানা এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘পথে পথে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এ উদ্যোগের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মী দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন। গ্রাহকদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও পরিবর্তিত চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

গ্রামীণফোনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীরা সরাসরি গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এ সময় তাঁরা গ্রামীণফোনের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। পাশাপাশি কোন বিষয়গুলো গ্রাহকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় তাঁরা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেবাগুলো আরও সহজ ও সুবিধাজনক করতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন—এসব বিষয় বোঝার চেষ্টা করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের মতামত ও প্রত্যাশা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া সম্ভব হয়েছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্রামীণফোনের পণ্য ও সেবাকে আরও সহজ, প্রাসঙ্গিক এবং গ্রাহকবান্ধব করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব কর্মী গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়ার, তাঁদের কথা শোনার এবং সরাসরি অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখার মাধ্যমে কোথায় সেবার মান আরও উন্নত করার সুযোগ রয়েছে, তা বোঝা সম্ভব হয়। একই সঙ্গে গ্রাহকদের জন্য সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতেও এ ধরনের সরাসরি যোগাযোগ সহায়তা করে।

ইয়াসির আজমানের ভাষ্য, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া। গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে এই অঙ্গীকারের প্রতিফলন থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

গ্রামীণফোনের মতে, গ্রাহকসেবার মান উন্নয়নে শুধু নির্দিষ্ট কোনো বিভাগ বা কর্মীর ভূমিকা যথেষ্ট নয়; বরং প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের কর্মীর দায়িত্ব রয়েছে। পদমর্যাদা নির্বিশেষে সবাইকে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী গ্রাহককেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁদের অভিজ্ঞতা থেকে শেখা এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই ‘পথে পথে’ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে গ্রামীণফোন।

সূত্র: গ্রামীণফোনের সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তি।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology