শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রামপাল বিএনপি সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ হাসান আলী ও তাঁর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম শেখ হাসান আলী, তাঁর স্ত্রীসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
কুলখানিতে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাগেরহাট জেলা বিএনপি, খুলনা জেলা বিএনপি ও মোংলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী, রামপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসআইবি/ সিটি









