শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কাগজ-কলম কেনার টাকা চাওয়ায় মেয়ের সঙ্গে অভিমান, বিষপানে মায়ের মৃত্যু

কাগজ-কলম কেনার টাকা চাওয়ায় মেয়ের সঙ্গে অভিমান, বিষপানে মায়ের মৃত্যু
প্রতীকী ছবি © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

কাগজ-কলম কেনার জন্য মায়ের কাছে ৫০০ টাকা চেয়েছিল ১৩ বছরের মেয়ে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের কথায় অভিমান করে বিষপান করেন মরিয়ম (৪৫) নামের এক নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ আহমেদ।

নিহত মরিয়ম ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার সেলিম বেপারির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে মরিয়মের মেয়ে ফারজানা (১৩) কাগজ-কলম কেনার জন্য মায়ের কাছে ৫০০ টাকা চায়। এ নিয়ে একপর্যায়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের কথায় কষ্ট পেয়ে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন মরিয়ম।

মাগরিবের নামাজের প্রায় ১০ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology