শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলতানা নাজনীন

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুলতানা নাজনীন
ড. সুলতানা নাজনীন © ফাইল ছবি

বাংলা সাহিত্যে সেলিনা হোসেনের উপন্যাস নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা নাজনীন।

গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। পরবর্তীতে ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।

ড. সুলতানা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বাংলা বিভাগ থেকে এ ডিগ্রি লাভ করেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘সেলিনা হোসেনের উপন্যাস: ইতিহাসের শিল্পরূপ’ (The Novels of Selina Hossain: The Art Form of History)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গিয়াস শামীমের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে কৃতিত্বত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

এছাড়া কলেজ ও স্কুল জীবন যথাক্রমে ঢাকা ক্যান্টনমেন্টে আদমজী কলেজ ও আদর্শ স্কুলে পড়াশোনা করেছেন। ড. সুলতানা নাজনীন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology