শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
সরকারি চাকরির সুযোগ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) চারটি পদে ৮৭৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদের মধ্যে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ফলে এসএসসি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাপাউবোর মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে চারটি পদে মোট ৮৭৯ জন নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৩০ জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন, হিসাব করণিক পদে ৯৭ জন এবং অফিস সহায়ক পদে ২৮৪ জন নেওয়া হবে।

সহকারী পরিচালক (প্রশাসন) পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এ পদে বেতন গ্রেড ৯ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতন নির্ধারিত রয়েছে।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৪৬৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নির্মাণকাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদটি ১৬তম গ্রেডের।

হিসাব করণিক পদে ৯৭ জন নেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাও প্রয়োজন। এ পদটিও ১৬তম গ্রেডের।

অন্যদিকে অফিস সহায়ক পদে ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদটি ২০তম গ্রেডের।

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন ফি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ফি জমা দিতে হবে। একবার জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে ফি জমা দিতে হবে। আবেদনপত্রের কোনো হার্ডকপি সরাসরি কিংবা ডাকযোগে গ্রহণ করা হবে না।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology