রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
৫ দিন ধরে আমরণ অনশনে নারী শিক্ষকরা, শিশুদের সময় কাটছে খেলাধুলায়
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবিতে ৫দিন ধরে আমরণ অনশন করছেন নারী শিক্ষকরা। তাদের সাথে রয়েছে শিশুরা। মায়েরা অনশনে বসলেও খেলাধুলায় মেতেছে তারা। মা-বাবাকে একসঙ্গে দেখতে চায় বলে ক্যাম্পাস টাইমসকে জানিয়েছে।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দৃশ্য দেখা যায়।
জানা গেছে, গত ২৫ নভেম্বর থেকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আদেশের দাবিতে আমরণ অনশন করছেন নারী শিক্ষকরা। তাদের দাবি দ্রুত বদলির আদেশ জারি। তবে ৫দিন ধরে বদলির আদেশের দাবিতে আমরণ অনশনে থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে কেউ এখনো যোগাযোগ করেনি।
অনশনে বসা শিক্ষিকা শাম্মি ক্যাম্পাস টাইমসকে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছি। এনটিআরসিএ’র মাধ্যমে নারায়ণগঞ্জ বন্দরে একটি কলেজে পোস্টিং পাই। আমার বাড়ি গাইবান্ধা। সেখানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে পড়াই। আমার সাথে তার দুইজন ছেলে থাকেন। পাঁচ দিন ধরে প্রেসক্লাবের সামনে অনশনের বসেছি। আমি দ্রুত বদলির আদেশ জারির দাবি জানাচ্ছি। নিজ পরিবারের কাছে ফিরতে চান তিনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হহস্তক্ষেপ কামনা করেন।
আরেক শিক্ষিকা নাহিদা ইসলাম। তাঁর পোস্টিং গোপালগঞ্জে, বাড়ি ঢাকায়। সেখানে তিনি একটি বেসরকারি এমপিওভুক্ত স্কুলে ইংরেজি বিষয়ে পড়ান। তিনিও দ্রুত বদলির আদেশের দাবিতে সামনে অনশনে বসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষিকা চাকরি করেন ময়মনসিংহের একটি মাদ্রাসায়, বাড়ি গাজীপুরে। তার তার দুটি সন্তান রয়েছে। তার দুটি সন্তান বাবার সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। বদলির আদেশ হলে তিনি স্বামী সন্তানের স্বামী সন্তানের কাছে ফিরতে চান। তাই তাই দ্রুত বদলির আদেশ জারির দাবি করছেন।
ইএইচআর/ সিটি/ ডিসি









