রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধ নিয়ে নতুন বার্তা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্টের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফে (এপিআই) ইন্টিগ্রেশন আপডেটের কারণে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আইবাস ডাবল প্লাসের মাধ্যমে পাঠানো সব ধরনের টাকা পরিশোধ কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এপিআই ইন্টিগ্রেশন আপডেটের কারণে ৩০ নভেম্বর পর্যন্ত আইবাস ডাবল প্লাসের মাধ্যমে পাঠানো সব ধরনের অর্থ পরিশোধ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ইএইচআর/ বিএন/ ডিসি
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান হাসান রাব্বী
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com









