শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
শীতকালীন অবকাশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্ম দিবস উপলক্ষে লম্বা ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ছুটি শেষ হবে ২৭ ডিসেম্বর । তাতে ১৮ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের উচ্চশিক্ষার অন্যতম এ প্রতিষ্ঠানটি।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ছুটি ছিল মোট ৭৫ দিন। এ ৭৫ দিন ছাড়াও বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক দুইদিন (শুক্র ও শনিবার) ছুটির প্রথা চালু রয়েছে এবং এ দিনগুলোতে ৫টি দিবসের ছুটি পড়েছে। সবমিলিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ছুটি ছিল ১৭৪ দিন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোর কার্যক্রম বন্ধ ছিল ২৩ দিন।
ইএইচআর/ সিটি/ ডিসি
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান হাসান রাব্বী
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com
সংশ্লিষ্ট ক্যাম্পাস:
ঢাকা বিশ্ববিদ্যালয়









