শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
NTRCAতে কাদের নাম দিলেন ১ থেকে ১২তমরা, Part 2
কীভাবে চাকরি নিতে হয় সাত দিনের মধ্যে সরকার তথা শিক্ষামন্ত্রীকে তা দেখিয়ে দেবেন বলে হুঙ্কার দিয়েছিলেন ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনের প্রাক যোগত্যা নির্ধারণীতে উত্তীর্ণ কিন্তু চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় ফেলকরা ৪৫+ কতিপয় ব্যক্তি। সেই হুঙ্কারের ধারাবাহিকতায় এবার তারা তিন হাজারেরও কম নামসহ একটি তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জমা দিয়েছেন বলে আন্দোলনকারী ও অন্যান্যদের কাছে দাবি করেছেন। আর ওই দাবি প্রমাণে সেই তালিকাটিও ক্যাম্পাস টাইমস অফিসে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই কয়েকজন। যদিও ৫০ সহস্রাধিক পঞ্চাশোর্দ্ধ বয়সী প্রার্থীর কথা তারা এতোদিন বলে আসছিলেন, কিন্তু এনটিআরসিএতে জমা দিয়েছেন তিন হাজারেরও কম নাম। ওই তালিকার সবাইকে নাকি চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন চেয়ারম্যানসহ এনটিআরসিএ এর উর্দ্ধতনরা। যদিও এ বিষয়ে এনটিআরসিএ এর পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। এমনকি এরকম কোনো তালিকা পাওয়ার তথ্যও জানানো হয়নি। তবে তালিকায় কাদের নাম রাখা হয়েছে কাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
ক্যাম্পাস টাইমসের হাতে আসা তালিকাটি পাঠকদের জন্য ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ দ্বিতীয় পর্ব।









ইএইচআর/ বিএন/ ডিসি









