শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
‘শিক্ষকদের পে-স্কেলে দেওয়া শেষ হয়নি’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেছেন, বেসরকারি শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করা কঠিন কাজ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। পে-স্কেল দেওয়া শেষ হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষা সচিব।
আবদুল খালেক বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতিমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি।’
সিনিয়র সচিব বলেন, ‘জাতীয়করণ সরকার করবে, যখন প্রয়োজ হবে। জাতীয়করণ সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। আপনারা সময় দেবেন না, রাস্তায় আন্দোলন করবেন।’
শিক্ষা সচিব আরও বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতিমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’
সরকারের আর্থিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।’ এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার জানান শিক্ষা সচিব আবদুল খালেক।
ইএইচআর/ সিটি/ ডিসি









