রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে আগুন

নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে আগুন
যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

নেত্রকোণার পূর্বধলায় আবু বকর রানা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে। এর জেরে তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাঁকুনী ইউনিয়নের পুটিকা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু বকর রানা উপজেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বিশকাকুনী ইউনিয়নের বড় রুহী গ্রামের মাওলানা আব্দুর রউফ এর ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক ও উপজেলার বড়রূহী গ্রামের বাসিন্দা এবং যুবলীগ নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পুটিকা এলাকায় আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় একই ইউনিয়নের যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে দুজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। হামলায় গুরুতর আহত আবু বকর রানাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার জেরে রফিকুল ইসলাম রফিকের বাড়িসহ আরও কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলা ও বিশকাকুনী এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology