শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বরিশালে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

বরিশালে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার
বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুলশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদসংলগ্ন এলাকা থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। পরে মসজিদের পাশের একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা দুটি হাতবোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও বলেন, এলাকায় নাশকতা সৃষ্টি কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology