শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

চর শৌলমারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে হাবিবুর রহমান হবি

চর শৌলমারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে হাবিবুর রহমান হবি
আসন্ন চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান হবি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হাবিবুর রহমান হবির নাম উঠে এসেছে। সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে তিনি আলোচনায় শীর্ষ রয়েছেন বলে জানা গেছে।

হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর শৌলমারী গ্রামের মৃত মোংল্লা দেওয়ানী। তিনি ছাত্র জীবন থেকেই রাজনৈতিকের সাথে জড়িত,বর্তমানে তিনি রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে হাবিবুর রহমান হবির সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রম এবং তরুণদের নিয়ে সামাজিক ও ক্রীড়া উদ্যোগে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় সক্রিয় হিসেবে পরিচিত।

নির্বাচনকে ঘিরে চর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপি'র মনোনয়ন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা বাড়ছে। ফলে চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা হিসাব-নিকাশ চলছে।

হাবিবুর রহমান হবির অনুসারীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে সহযোগিতা করে আসছেন। ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করতে আগ্রহী বলেও জানান তাঁর অনুসারীরা। হাবিবুর রহমান হবি বলেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। তবে চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এবং দলীয়ভাবে কারা সমর্থন বা মনোনয়ন পাবেন, তা সংশ্লিষ্ট দল ও নির্বাচনী প্রক্রিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology