শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নওগাঁয় জঙ্গল থেকে লাল টেপে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার

নওগাঁয় জঙ্গল থেকে লাল টেপে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার
নওগাঁয় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার

নওগাঁর রাণীনগরে সড়কের পাশের একটি জঙ্গল থেকে লাল টেপে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাতিরপুল এলাকায় ককটেল রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় সড়কের পাশের জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সেগুলো জব্দ তালিকা প্রস্তুত করে রাণীনগর থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, উদ্ধার করা ককটেলগুলো কার্যকর কি না, তা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ দল আসবে। পরীক্ষার পর সেগুলোর প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে কে বা কারা এসব ককটেল সেখানে রেখেছে এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology